আটলান্টিক সিটির সিটি কাউন্সিলের পঞ্চমওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন মোমিনুল হক মামুন

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির সিটি কাউন্সিলের পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক অন্তর্বর্তীকালীন কাউন্সিলম‍্যান মোমিনুল হক মামুন ।গত ২০ মে, বুধবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সাব্বির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ, বিএএসজে সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী ও ফরহাদ সিদ্দিক।

Manual7 Ad Code

কমিউনিটি ব্যক্তিত্ব শাহরিয়ার আহমেদ এর সঞ্চালণায় মোমিনুল হক মামুন এর স্বাগত বক্তব্য শেষে মোমিনুল হক মামুন এর প্রার্থীতা সমর্থন করে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ শহীদ ,আহসান হাবিব, মহসিন আল মামুন, মনিরুজ্জামান মনির, জহিরুল ইসলাম সেন্টু, বেলাল হোসেন,বেলাল উদ্দিন, আব্দুর রহিম, সাখাওয়াৎ হোসেন,আলী হোসেন ফরিদ,গিয়াসউদদীন পাঠান,নূর মোহাম্মদ,মোঃ জাকির,রফিকুল ইসলাম,শাহ মাহমুদ, রওশন উদ্দিন প্রমুখ।মতবিনিময় সভায় বক্তারা সবাই তাঁদের বক্তব্যে আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে মোমিনুল হক মামুন এর প্রার্থীতা সমর্থন করেন।মোমিনুল হক মামুন আগামী ২০২৭ সালের সিটি কাউন্সিলের পঞ্চম ওয়ার্ডের প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তাঁর প্রার্থীতা ঘোষণা করেছেন।

Manual7 Ad Code

বাংলাদেশের কুমিল্লার সদর উপজেলার বাসিন্দা মামুনের বাবার নাম মরহুম জয়নাল আবেদীন ও মাতার নাম সালেহা বেগম। মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন এবং তিনি রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। ৫৩ বছর বয়সী মামুন ২০০৮ সালে অভিবাসীর মর্যাদায় আমেরিকায় এসেছেন। বর্তমানে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের অধীনে কর্মরত আছেন।নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code