

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:পবিত্র ঈদুল আজহায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা পরিচ্ছন্ন কর্মীরা পেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে দেয়া৪১ লাখ ৩৫ হাজার টাকার অনুদান।প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর গেল ঈদুল ফিতরে ও ঈদুল আযহায় সিসিকের পরিচ্ছন্ন কর্মীদের অনুদান প্রদান করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপি।শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সিলেট সফরের প্রসঙ্গ :তুলে ধরে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রশংসা করেন।প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা।তিনি আরও বলেন, “সিলেট নগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে অনুদান প্রদান করেন।এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ ১৩ সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।