পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪

লেখক: Rumie
প্রকাশ: ৩ minutes ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ওই হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এই হামলায় রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে রোববার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, রোববার ভোর থেকে কিয়েভজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

Manual5 Ad Code

এ সময় স্থানীয় বাসিন্দারা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেয়।ভোরের আলোতে উদ্ধারকর্মীদের আগুন নেভাতে ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ সরাতে দেখা যায়। হামলায় ঘরবাড়ি, শপিং সেন্টার, জাদুঘর, থিয়েটার, স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual1 Ad Code

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেন অধিকৃত পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত এলাকায় একটি কারিগরি বিদ্যালয়ে হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনায় তিনি পাল্টা জবাব দেবেন।২১ বছর বয়সী কিয়েভের বাসিন্দা সোফিয়া মেলনিচেঙ্কো বলেন, ‘আমরা মেট্রোতে নিরাপদে আছি ভেবেছিলাম, কিন্তু হঠাৎ তিনটি বড় বিস্ফোরণ হলো। চতুর্থটির পর মেট্রোর ছাদ ভেঙে পড়তে শুরু করে।

তিনি আরও বলেন, পুরো জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়, শিশুরা চিৎকার করছিল এবং মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।’ইউক্রেনের বিমান বাহিনী জানায়, এই হামলায় প্রায় ৬০০টি ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। যার মধ্যে ৫৪৯টি ড্রোন ও ৫৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code