সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক

লেখক: Rumie
প্রকাশ: ৫৯ minutes ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:লাইনচ্যুতির ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগি উদ্ধার করা হয়েছে এবং সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

Manual5 Ad Code

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের খালি ওয়াগনের বগি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ভেতরে লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।পরে আখাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুলব্যান এনে উদ্ধার অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত ৮টার দিকে লাইনচ্যুত বগিটি সরিয়ে ফেলা সম্ভব হয় এবং এরপর ট্রেন চলাচল আবার চালু করা হয়।এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পড়ে। এতে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code