মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।নিউইয়র্ক থেকে এএফপি জানায়, বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।তিনি বলেন, ‘আমরা যেন ভুলে না যাই, একটি ছোট আগুন বড় আগুনে পরিণত হতে পারে, বা অন্য কথায় বলতে গেলে- পূর্ণমাত্রার যুদ্ধ।’জাতিসংঘ মহাসচিব আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ভুল হিসাব বা ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code