যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত

লেখক: Rumie
প্রকাশ: ২৪ ঘন্টা আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা ও মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান আবু সাইদ আহমদ। সম্প্রতি ঘোষিত ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। জানা যায়, আবু সাইদ আহমদ এর আগে যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মতিঝিল থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে আবু সাইদ আহমদ স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code