যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়িয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা গত মঙ্গলবার ৮ লাখ ছাড়িয়ে গেছে। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যায়। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রে মৃতের এই সংখ্যা বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। এ ছাড়া ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বেশি মৃত্যু হয়েছে। অতি কার্যকর ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও ২০২১ সালে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু ঘটেছে। আর এই ভ্যাকসিন ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম অনুমোদন দেওয়া হয় এবং বসন্তকালে তা ব্যাপকভাবে পাওয়া যায়। করোনা ভাইরাসে যাদের মৃত্যু ঘটেছে, তাদের বেশির ভাগই ভ্যাকসিন গ্রহণ করেননি।

Manual2 Ad Code

সরকারি উপাত্ত অনুযায়ী, যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাঁদের তুলনায় যারা সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেননি তাঁদের মধ্যে করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি ছিল ১৪ গুণ বেশি। গত সেপ্টেম্বরে করা সর্বশেষ বিশ্লেষণ থেকে এমন ধারণা পাওয়া যায়।

জন হপকিন্স ব্লমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ ড. কেরি অ্যালতোফ বলেন, ‘অসুস্থতার যে ঢেউ আমরা দেখতে পাচ্ছি, তা ততক্ষণ অব্যাহত থাকবে। সূত্র: বিবিসি ও এএফপি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code