বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান?

লেখক: Rumie
প্রকাশ: ৪ ঘন্টা আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:বিশ্বকাপের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান- শোনা যাচ্ছে এমনটাই। মূলত, সদ্য আয়োজিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার অনুপস্থিতি এমনই জল্পনা উস্কে দেয়; তার অনুপস্থিতি নিয়ে তৈরি হয় নানা আলোচনা। শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে দাবি করেছেন, টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার। শোনা যায়, শাকিব খান আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে মুখিয়ে আছেন তিনি। তাই সামাজিক মাধ্যমেও ভক্তদের মাঝে তার এই বিশ্বকাপ মিশন নিয়ে বেশ চর্চা চলছে। আবার কেউ কেউ মনে করছেন, স্ত্রী শবনম বুবলীর সদ্যজ্যাত কন্যা সন্তান শার্লিন খানকেও একনজর দেখতে ছুটে গিয়েছেন শাকিব। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, এফডিসি নির্বাচনের আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার রাতের একটি ফ্লাইটে শাকিব খান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আর গত বৃহস্পতিবার কারণেই গত শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার। তবে শুধু বিশ্বকাপ দেখাই নয়, অভিনেতার এই সফরের পেছনে অভিবাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। সেই আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও মেগাস্টারের এই সফরটি গুরুত্বপূর্ণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code