স্পিডের কারণে.ই পেনাল্টি মিস করেছেন মেসি!

লেখক: Rumie
প্রকাশ: ৭ ঘন্টা আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:তারকাখ্যাতি নিয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বন্দ্বটা বেশ পুরোনো। দুই তারকা যেভাবে নিজেদের সেরা প্রমাণ করার প্রয়াস চালান, তেমনি ভক্তদের লড়াইটাও চলে সমানে সমান। জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড রোনালদোর অন্ধ ভক্ত। ফলে মেসির খ্যাতি ও সাফল্য নিয়ে তার যন্ত্রণা একটু বেশিই। নিজের বিভিন্ন ভিডিওতে সেই প্রমাণ দিয়েছেন। এবার বিশ্বকাপেও একই কাজ করলেন তিনি।

মিসর-আর্জেন্টিনা ম্যাচে যথারীতি মেসির প্রতিপক্ষ হয়েই মাঠে এসেছিলেন স্পিড। আর্জেন্টিনার জালে মিসরের গোল দেখে করেছেন ক্ষেপাটে উদযাপন। তবে মেসির পেনাল্টি নেওয়ার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি করে বেশি আলোচনায় এসেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। তাতে প্রশ্ন উঠেছে, স্পিডের কারণেই কি পেনাল্টি মিস করেছেন মেসি?

মিসরের বিপক্ষে শেষ ষোলের ম্যাচে মাত্র ১৫ মিনিটেই গোল হজম করে বসে আর্জেন্টিনা। তবে ১৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পায় আকাশি-নীলরা। কিন্তু পেনাল্টি থেকে মেসি গোল করতে ব্যর্থ হন। ডানদিকে নেওয়া শটটি দারুণ বিচক্ষণতায় আটকে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের।

Manual4 Ad Code

তবে মেসি যেন পেনাল্টি মিস করেন, এজন্য গোলপোস্টের পেছন থেকে উচ্চস্বরে চিৎকার করতে থাকেন স্পিড। সামাজিকমাধ্যমে দেওয়া তার এক ভিডিওতে দেখা যায়, মেসির মনোযোগ নষ্ট করতে অনেকটা কুকুর মতো শব্দ করেন তিনি। সঙ্গে তার যথারীতি অদ্ভুত অঙ্গভঙ্গি। এরপরই পেনাল্টি থেকে নেওয়া শটে গোল করতে ব্যর্থ হন মেসি।

Manual2 Ad Code

আর্জেন্টাইন অধিনায়কের গোল মিসের ব্যর্থতায় অবাক হওয়ার অঙ্গভঙ্গি করেন এই ইউটিউবার। কিছুক্ষণ মুখ হাঁ করে রাখার পর স্পিড বলেন, ‘এটা কি আসলেই কাজ করেছে? এটা কি কাজ করেছে?’ এরপর গর্ব নিয়ে বলেন, ‘আমি মেসির মনোযোগ নষ্ট করেছি।’ স্পিডের এমন কাণ্ডে তার ওপর সমালোচনার ঝড় বইয়েছে আর্জেন্টাইন সমর্থকেরা।

Manual1 Ad Code

এদিকে স্পিডের কাছে একটা কারণে কৃতজ্ঞও থাকতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। কারণ, বিশ্বকাপে স্পিড যে দলকে সমর্থন দিয়েছেন, তারাই শেষ পর্যন্ত হেরেছে। রোনালদোর ভক্ত হওয়ায় তিনি মেসিকে সমর্থন দিচ্ছেন না। ফলে মেসির প্রতিপক্ষ হয়ে কেপ ভার্দে ও মিসরের সমর্থক সাজলেও পরাজয় নিয়ে ফিরেছেন স্পিড।

এছাড়া ব্রাজিলের সমর্থক হয়ে মাঠে যাওয়ার দিন বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছে সেলসাওরা। এমনকি প্রিয় ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য গ্যালারিতে হাজির হওয়ার দিনে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে পর্তুগালও। তবে ক্রোয়েশিয়া-পর্তুগাল ম্যাচে তার মাঠে না থাকার দিনে জয় পেয়েছিল রোনালদোরা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code