করোনা উপসর্গ নিয়ে আরো ২০ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

করোনা উপসর্গ নিয়ে রাজশাহীতে গত দুই দিনে আট জনের মৃত্যু ঘটেছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গতকাল সোমবার চার জন ও গত রবিবার তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা যান নগরীর দরগাপাড়ার ইনতাজ আলী (৬৫), ছোটবনগ্রামের আমজাদ আলী (৭২) ও নওগাঁর ধামইরহাটের ইস্থান নিউজ (৪৫)।

Manual1 Ad Code

এছাড়া মিশন হাসপাতালে মারা গেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। রামেক হাসপাতালে রবিবার মারা যান আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক ও নগরীর আলুপট্টির বাসিন্দা নবুয়াত আলী (৫০), নগরীর শাহ্ মখদুম থানার পবা নতুনপাড়ার বাসিন্দা মতিউর রহমান (৫৬) ও জেলার বাঘা উপজেলার মনিগ্রামের বাসিন্দা মো. সেন্টু (৪৮)।

 

‘করোনামুক্ত’ ঘোষণার পরদিনই যুবকের মৃত্যু : করোনামুক্ত ঘোষণার পরদিনই জেলার চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের যুবক মনসুর রহমানের (৩০) মৃত্যু হয়েছে। দ্বিতীয়বার নমুনা পরীক্ষার আগেই রবিবার তাকে সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার সকালে তার মৃত্যু হয়। চারঘাটের ইউএনও সৈয়দা সামিরা জানান, মনসুর রহমান হৃদরোগী ছিলেন। সে কারণেই তার মৃত্যু হতে পারে। মনসুর রহমান পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে সোমবার দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে মারা যান উপজেলার খারুয়া বড়াইল গ্রামের গোলাম মোস্তফা (৪৫)। আর দুপুরে মারা যান পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের শিলাসী ফকির বাড়ি এলাকার আফাজ উদ্দিন (৪৫)। গোলাম মোস্তফা ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে গত রবিবার করোনা উপসর্গ নিয়ে মারতী সরকার (৪১) ও হামিদা বেগম (৫১) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃত মারতীর বাড়ি ঘিওর উপজেলার মৌহালী গ্রামে এবং হামিদা বেগমের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা হাট এলাকায়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

বরিশাল অফিস জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত তফাজ্জেল হোসেনের (৬৮) বাড়ি ঝালকাঠী সদরের চাঁদকাঠী এলাকায়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

Manual2 Ad Code

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গত রবিবার ময়মনসিংহের ভালুকায় করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন—উপজেলার কাশর গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন এবং ছফর উদ্দিন।

বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানা পাড়া শহিদ স্মৃতি সড়কের বাসিন্দা নির্মল রায় (৫৫) রবিবার সকালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। পরে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর উদ্যোগে রবিবার রাতেই নির্মল রায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে প্রেরণ করা হয়। সোমবার সকালে করোনা প্রটোকল অনুসরণ করে মৃত ব্যক্তির সত্কার সম্পন্ন করা হয়।

Manual2 Ad Code

খুলনা অফিস জানায়, খুলনায় করোনার উপসর্গ নিয়ে মুস্তাকিন নামে পাঁচ মাসের এক শিশু সোমবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। মুস্তাকিন যশোরের মণিরামপুর উপজেলার উলা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। সকালে মারা যান উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের শাজাহান চৌধুরী (৫০) ও দুপুরে পাথরঘাটা স্টেশনের ফায়ার সার্ভিসের সিনিয়র সদস্য মো. সিদ্দিকুর রহমান হাওলাদারের (৪০) মৃত্যু হয়।

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান, মতলব দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ অফিসের অফিস সহায়ক রেদওয়ানুল কবির (৩৬) করোনা উপসর্গ নিয়ে সোমবার ভোরে মারা গেছেন। তার বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code