নিউ মেক্সিকোর নাম নিউ আমেরিকা করতে চান ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ দিন আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভৌগোলিক স্থান ও অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের তালিকায় যুক্ত হয়েছে এক নতুন নাম। এবার তিনি আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব দিয়েছেন। তবে তার এই প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর। এর মাত্র কয়েক দিন আগেই প্রতিবেশী দেশ কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলার সময় লেকে অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার একটি আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রিপাবলিকান এই প্রেসিডেন্ট লিখেন, অনেকে নিউ মেক্সিকোর নাম বদলে নিউ আমেরিকা রাখার পরামর্শ দিয়েছেন। এই সম্ভাব্য দুর্দান্ত রাজ্যের মানুষের জন্য এটি অনেক বেশি সম্মানজনক ও সুন্দর হবে। ওয়াও, আমার তো বেশ পছন্দ হয়েছে। পরবর্তীতে হোয়াইট হাউস একটি ছবি পুনঃপ্রকাশ করে, যেখানে রাজ্যটির নামের মেক্সিকো অংশটি কেটে সেখানে আমেরিকা লেখা দেখা যায়। তবে কিছু মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাবনার সূত্রপাত হয়েছিল একটি ইন্টারনেট কৌতুক থেকে।

Manual8 Ad Code

নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুহান গ্রিশাম ফক্স নিউজকে বলেন, নাম পরিবর্তন কোনো আলোচনার বিষয় হতে পারে না যুক্তরাষ্ট্রের জন্মেরও আগে থেকে এই নাম আমাদের সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে জনগণের মনোযোগ সরাতেই প্রেসিডেন্ট ট্রাম্প এমন মন্তব্য করেছেন।

Manual3 Ad Code

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন গত সপ্তাহে হরমুজ প্রণালীর নাম বদলে ট্রাম্প প্রণালী রাখার প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প ইঙ্গিত দেন যে বিষয়টি নিয়ে তিনি গুরুত্বের সঙ্গে কিছু বলেননি।এর আগে ২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর ঘোষণা করেছিলেন ট্রাম্প, যা প্রত্যাখ্যান করেছিল মেক্সিকো। একই সঙ্গে লেক অন্টারিও নাম পরিবর্তনের প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে কানাডা। সূত্র: এনডিটিভি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code