

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম : জগন্নাথপুর উপজেলার ১ নম্বর কলকলি ইউনিয়নের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মুহিত মিয়ার সমর্থনে যুক্তরাজ্যে বসবাসরত কলকলি ইউনিয়নের ৩ নম্বর ব্লকের বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাস্টার আজিজ চৌধুরী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আতাউর রহমান চৌধুরী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আজিজুর রহমান।সভায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মুহিত মিয়া। এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ও দেশের নেতৃবৃন্দ এবং সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন দুদু মিয়া, জুবায়ের আহমদ হামজা, ব্যারিস্টার জয়নাল আবেদিন, মাসুক মিয়া, কবির মিয়া, হারুন চৌধুরী, ফখরুল আলী, আছাব মিয়া, আনর খান, আব্দুল হক, ছমছু মিয়া, আতাউর রহমান, হামিদ চৌধুরী, ফুল মিয়া, আকিকুর রহমান ও মঞ্জিল মিয়াসহ অন্যান্যরা।
বক্তারা আসন্ন নির্বাচনে আলহাজ মুহিত মিয়ার সমর্থনে দেশে ও প্রবাসে সমন্বিতভাবে কাজ করার জন্য কলকলি ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় যুক্তরাজ্যে বসবাসরত কলকলি ইউনিয়নের ৩ নম্বর ব্লকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।