মিশিগানে সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন সম্বর্ধিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

Manual2 Ad Code

হারান কান্তি সেন : বাংলাদেশ ল’ ইয়ার্স এসোসিয়েশন অব মিশিগান-ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । ১৩ সেপ্টেম্বর রবিবার এডভোকেট আব্দুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে সথানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় সভাটি । প্রথমে গত ২২ আগষ্ট অনুষ্ঠিত সংগঠনের ফ্যামিলী ডিনারের আয়-ব্যয় হিসাব উপস্হাপন করেন এডভোকেট কায়সার হাসান সিমন ও এডভোকেট সফিউল আজম মাসুম। এরপর বিভিন্ন সাংগঠনিক বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন এডভোকেট মহব্বত খান,এডভোকেট মোহাম্মদ লালা,এডভোকেট আব্দুর রহিম,এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া,এডভোকেট রাধাপদ দেব সজল,এডভোকেট নাসিরুজ্জামান নাজিম,এডভোকেট মহসিন আহমদ চৌধুরী,এডভোকেট নুরুল ইসলাম মইনুল,এডভোকেট দীপক চৌধুরী,এডভোকেট হারান কান্তি সেন,এডভোকেট এটিএম সামসুল হাসান বাবর,এডভোকেট বজলুর রহমান,এডভোকেট অশোক আচার্য্য প্রমুখ।

অনুষ্ঠানের ২য় পর্বে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জজ কোর্টের সাবেক পিপি, সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি, সিলেটের জনপ্রিয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম (শাহিন) -এর মিশিগান সফর উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স এসোসিয়েশন অব মিশিগান এর উদ্যোগে এডভোকেট মোহাম্মাদ লালা’র সভাপতিত্বে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এডভোকেট সফিউল আজম মাসুমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সিনিয়র আইনজীবীবৃন্দ সম্বর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।এরপর এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিনকে নিয়ে ফেলে আসা দিনকে আলোকপাত করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া,এডভোকেট মহব্বত খাঁন,এডভোকেট আব্দুর রহমান চৌধুরী,এডভোকেট রাধাপদ দেব সজল,এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট কায়ছার হাসান শিমন,এডভোকেট রোকসানা বেগম শাহনাজ,এডভোকেট কয়ছর আহমদ চৌধুরী,এডভোকেট মহসীন আহমদ চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম ময়নুল,এডভোকেট মইন উদ্দিন আহমদ,এডভোকেট দীপক চৌধুরী,এডভোকেট হারান কান্তি সেন,এডভোকেট হোসেইন আহমদ,এডভোকেট এটি এম সামছুল হাসান বাবর,এডভোকেট অশোক আচার্য্য প্রমুখ।

সম্বর্ধনার জবাবে সিনিয়র এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন বলেন-প্রবাসে ল’ইয়ার্স এসোসিয়েশন গঠন করা একটি যুগান্তকারী উদ্যোগ।তিনি তাঁর বক্তব্য সিলেট বারের ঐতিহ্যকে উপস্হাপন করেন এবং এই প্রবাসেও ল’ইয়ার্স বৃন্দের ফোরাম সিলেট বারের মত নন- পলেটিক্যাল রাখায় এর ভূয়সী প্রশংসা করেন!তিনি সবার সুস্বাস্হ্য ও দীর্ঘায়ূ কামনা করেন!

সভাপতির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ লালা বলেন –

এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন এমন একজন মানুষ যিনি সমাজের সব স্তরে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন এবং প্রেস ক্লাব থেকে জেলা ক্রীড়া সংস্হা প্রতিটি সামাজিক ফোরামে এডভোকেট শাহিনের উপস্হিতি প্রমান করে কল্যাণকর রাষ্ট্রের জন্য এমন একজন মানুষ অপরিহার্য!

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথী ও উপস্হিত সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয় ।

 

 

 

 

 

 

 

 

Manual1 Ad Code

 

 

 

Manual8 Ad Code

 

 

 

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code