নিউইয়র্কে মাস ব্যাপী উদযাপিত হলো পবিত্র ঈদে মীলাদুন্নবী

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

Manual8 Ad Code

ইমাম কাজী কাইয়ুম : প্রতি বছরের ন‍্যায় এবারও নিউইয়র্ক সহ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস রত মুসলমানদের বার্ষিক ধর্মীয় উৎসব ঈদে মিলাদুন্নবী বিভিন্ন ভাবে বিভিন্ন শহরের অনুষ্ঠান স্থল ও বাসা বাড়িতে উদযাপিত হয়েছে অত্যন্ত ধর্মীয় আমাজে ও পরিবেশে॥

Manual7 Ad Code

বাংলাদেশী অধ‍্যুষিত জ‍্যাকসনহাইটসে স্থানীয় মোহাম্মদী কম‍্যিউনিটি ও ইন্টারফেইথ সেন্টারের উদ্যোগে ও আয়োজনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবীর জাশনে জুলুস বা শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ২০১১ সনে। এতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, আরব ও আফ্রিকার মুসলমানদের সাথে ব‍্যপক হারে যোগ দেন স্থানীয় প্রশাসনও।

Manual5 Ad Code

পরের বছর ২০১২ সনে মোহাম্মাদী সেন্টারের উদ্যোগে ঈদে মীলাদুন্নবী উদযাপনকে আরোও ব‍্যপক করে ও করতে ২৫শে ডিসেম্বর খৃস্টমাসের মতো আমেরিকান সরকারের নিকট একদিন ছুটি চেয়ে আমেরিকায় জন্মগ্রহণ কারী নতুন প্রজন্মদের দিয়ে ঈদে মিলাদুন্নবীর ইংরেজী তারিখ এপ্রিলের শেষ সোমবার ধরে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ‘ঈদে মিলাদুন্নবী হলি ডে ক‍্যাম্পেইন’ লান্চ করা হয়।

যার ধারাবাহিকতায় প্রতি বছর ঈদে মীলাদুন্নবীর ব‍্যপাক আয়োজন করা হয় জ‍্যাকসনহাইটসে, এবং মাহে রবীউল আউয়াল আসলেই সবাইকে তা স্মরণ করিয়ে দেয়া হয়। এ বছরও এর ব‍্যতিক্রম ছিলনা। নিউইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন শহরে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী মাহফিল, জলসা, জুলূস ও শোভাযাত্রায় উপস্থিত আশেকে রাসূলদেরও তা স্মরণ করিয়ে দেয়া হয়॥

নিউইয়র্কের জ‍্যাকসনহাইটসে মওসুমের শেষ ঈদে মীলাদুন্নবীর অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান সহ উপছে পড়া ভিড়ে অনুষ্ঠিত হয় গত ১৩ই সেপ্টেম্বর, রোজ রোববার বাদ মাগরিব নবান্ন পার্টি হলে। যেখানে সমাগম হয় প্রায় ৫,০০০ হাজার অতিথি শ্রোতার। জনাব বাপ্পী চট্টগ্রামীর নেতৃত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বাংলাদেশ ও ভারত থেকে আগত ও স্থানীয় উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আমেরিকায় ঈদে মীলাদুন্নবীতে ফেডারেল হলি ডে ক‍্যাম্পেইনের প্রস্তাবক মোহাম্মদী কম‍্যিউনিটি ও ইন্টারফেইথ সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়‍্যূম।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন নিউইয়র্কের মূলধারার একটিভিস্ট ও ব‍্যবসায়ী জনাব গিয়াস আহমেদ। মূলধারার নেতা ফ্রেন্ড অব বাংলাদেশ মি. হাইরাইম মানসারাত, মেন্টর শাইখ মোহাম্মদ পারভেজ রাশীদ, আজিমপুর ছোট দায়রা শরীফের উত্তর আমেরিকা প্রতিনিধি জনাব সায়‍্যিদ হারামাইন। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত করেন, নিউইয়র্কের প্রবীণ আলেম ও বৃহত্তর নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবীর অগ্রদূত ও প্রবর্তক শাইখ আল্লামা জালাল সিদ্দিকী। তিনি তাঁর বক্তৃতায় ২০১১ সনে মোহাম্মদী সেন্টারের শুরু করা ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা ও প‍্যারেডকে সম্মিলিত ভাবে আগামীতেও প্রতি বছর বজায় রাখার পরামর্শ জ‍্যাকসনহাইটবাসীকে প্রদান করেন। অনুষ্ঠানে প্রচুর সংখ‍্যক মহিলারাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আয়োজক আশেকে রাসূল শাইখ বাপ্পী চট্টগ্রামী ও জমজম ভান্ডারী। মাহফিলে কালামে পাক থেকে তেলাওয়াত করেন বদরপুর দরবার শরীফের বড় সাবেবজাদা শাইখ ক্বারী মুসতানজিদ বিল্লাহ রাব্বানী।

Manual6 Ad Code

এর আগের সপ্তাহে একই মেজবানীর আরেকটি বিরাট মাহফিল অনুষ্ঠিত হয় জ‍্যাকসনহাইটসের ঐ একই নবান্ন পার্টি হলে স্থানীয় ব‍্যবসায়ী জনাব হারুন চট্টগ্রামী ও তাঁর টিমের নেতৃত্বে। তাতেও উপস্থিত হোন ৫,০০০ হাজারেরও বেশী আশেকে রাসূল।

এদিকে জাকের পার্টি-উত্তর আমেরিকার ঈদে মিলাদুন্নবী (সা) মাহফিলটি প্রতি বছরের ন‍্যায় এবারও অনুষ্ঠিত হয় আমেরিকায় ঠিক ১২ই রবিউল আউয়ালের দিবাগত রাত জাকের সারোয়ার ভাইর জামাইকার বাস ভবনে। এতে বিপুল সংখ্যক ভক্ত জাকেরান নারী-পুরুষ উপস্থিত হোন॥

Manual7 Ad Code

এ ছাড়াও নিউইয়র্ক শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস ও ভবনে অনুষ্ঠিত হয় মহাদিন ঈদে মিলাদুন্নবীর ব‍্যপাক উ‍ৎসব ও আয়োজন॥

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code