বালাগঞ্জে আর্ন্তজাতিক শান্তি দিবস পালন 

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Manual8 Ad Code

শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ (সিলেট) থেকেঃ ২১ সেপ্টেম্বর ২০২৬ইং বালাগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক শান্তি দিবস পালন করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিলো র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা।

বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় সড়ক সম্মুখে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট পি এফ জি কমিটির এম্বেসেটার সাইফুল ইসলাম সেফুল। ইয়ুথ গ্রুপ নেতা কামরুল ইসলাম এর পরিচালনায় আলোচনায় অংশ গ্রহন করেন দি হাঙ্গার প্রজেক্ট পি এফ জি কমিটির কডিনেটর শাহাব উদ্দিন শাহিন, নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম ওয়েভ সভাপতি কুলসুমা বেগম, শিক্ষক নুরুল আমিনএ স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ জনি বেগম।

Manual7 Ad Code

বক্তাগন বলেন সবাই শান্তি চায়, অথচ ঘরে বাহিরে আমরা নিজেরই অশান্তির পরিবেশ তৈরী বা সৃষ্টি করছি। সত্যিকার অর্থে শান্তি চাইলে প্রথমে নিজে এবং নিজের পরিবার থেকে কাজ শুরু করতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code