তাহিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ ঘন্টা আগে

Manual2 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়র ছাত্রদলের সহ-সভাপতি তালহা আহমেদ আভি নামে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রদল নেতা উপেজেলার সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

জানাযায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির দায়ে স্থানীয় এলাকাবাসী ছাত্রদল নেতা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

Manual2 Ad Code

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদা দাবি করে আসছিলো। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটক করে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ ঘটনায় বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।

Manual6 Ad Code

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে এমন অভিযোগ আমরা পেয়েছি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়ার পর বিষয়টি জেলা ও উপজেলা নেতাদের জানানো হয়েছে।

Manual1 Ad Code

জেলা ছাত্রদল সভাপতি মো. তারেক মিয়া বলেন, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকান্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হয়। তালহা আহমেদ অভির বিরুদ্ধে উঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code