সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনছে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে চলমান যুদ্ধে বারবার বিপর্যয়ের কারণে সেনাবাহিনীতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সাল থেকে শুরু হয়ে ২০২৬ সালের মধ্যে সেনাবাহিনীতে এসব পরিবর্তন আনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

প্রশাসনিক সংস্কারের পাশাপাশি রাশিয়ার নৌ, মহাকাশ এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করার কথা জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর মূল কাঠামোগত উপাদানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে রাষ্ট্রের সামরিক নিরাপত্তা এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো রক্ষা করা সম্ভব।

পশ্চিমা দেশগুলো ইউক্রেনে ক্রমবর্ধমান অস্ত্র সরবরাহের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যে ছায়াযুদ্ধের সূত্রপাত করেছে, সেটি এই পরিবর্তনকে আরও প্রয়োজনীয় করে তুলেছে বলে উল্লেখ করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code