বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রবাসে বিয়ানীবাজারের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী এবং মানবসেবামূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ‘বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি অব মিশিগান’-এর নতুন কার্যকরী কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার ৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা হ্যামট্রামিক শহরের বনফুল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নতুন নেতৃত্ব গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মোহাম্মদ নুরুজ্জামান একলাস সভা পরিচালনা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহিদ আহমদ মামুন।সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজারের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual1 Ad Code

সভায় আলোচনায় অংশ নেন মোহাম্মদ গিয়াস উদ্দীন, মোহাম্মদ খসরুজ্জান, হারুন আহমদ, মোহাম্মদ নিলু, আব্দুল বাতির, নিজাম উদ্দিন, তাহের লুৎফর, কামাল উদ্দিন, আব্বাস উদ্দিন মিয়া, বদরুল আলম, হারুন আলী, মোহাম্মদ আজিজ সুমন, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ ইসলাম উদ্দিন, আবু তাহের সিদ্দিক বাবুল, জাকারিয়া জামান, জয়নাল উদ্দিন, সাজন চৌধুরী, শেখ বদরুদ্দোজা জুনেদ, মোহাম্মদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির ওপর অর্পণ করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কর্মমুখী কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রবাসে বিয়ানীবাজারের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। সভার শেষপর্বে উপস্থিত সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code