আইনি লড়াই শেষে যুক্তরাষ্ট্রের হ্যামট্রাম্যাক সিটির মেয়র হলেন মুহিত মাহমুদ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ ঘন্টা আগে

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: দীর্ঘ আইনি লড়াই শেষে যুক্তরাষ্ট্রের হ্যামট্রাম্যাক সিটির মেয়র হলেন মুহিত মাহমুদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। দীর্ঘ আইনি লড়াই শেষে নির্বাচনে গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার পর তাঁর জয় নিশ্চিত হয়েছে। চূড়ান্ত হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বী আদম আল-হারাবিকে ১২ ভোটে পরাজিত করেন। ২০২৫ সালের হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে মেয়র পদে মুহিত মাহমুদ ও আদম আল-হারাবির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রাথমিক ফলাফলে ১১ ভোটের ব্যবধানে মুহিত মাহমুদকে পরাজিত দেখানো হয়েছিল। তবে ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনা না হওয়ায় নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে|এ নিয়ে আইনি লড়াই শুরু হয়। আদালতের নথি অনুযায়ী, ব্যালটের সংখ্যা ও জমা দেওয়া খামের হিসাবের মধ্যে অসংগতি ধরা পড়ার পর ৩৭টি ব্যালট গণনার বাইরে থাকার বিষয়টি সামনে আসে। এসব ভোট গণনার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন মুহিত মাহমুদ। প্রথমে ট্রায়াল কোর্টে তাঁর আবেদন খারিজ হলেও পরে আপিল আদালত ওই সিদ্ধান্ত বাতিল করেন। আদালত জানান, ব্যালটগুলো গণনা না করার ক্ষেত্রে আইন প্রয়োগে ভুল হয়েছিল। পরে মামলাটি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট আদালতে ফেরত পাঠানো হয়। অবশেষে স্থানীয় সময় ১৬ অক্টোবর বাদ পড়া ৩৭টি ব্যালট গণনা করা হলে মুহিত মাহমুদের জয় নিশ্চিত হয়। চূড়ান্ত ফলাফলে মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আদম আল-হারাবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। ফলে ১২ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন মুহিত মাহমুদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code