স্পেনের দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে ১০ জনের প্রাণহানি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫৫ minutes ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে বুধবার দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আঞ্চলিক সরকারের এক মুখপাত্র। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্তের পাডিয়া স্থানীয় সংবাদমাধ্যম সিএমএমকে বলেন, ‘আমরা যে তথ্য পাচ্ছি, তা মোটেও ভালো নয়। অন্তত ১০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code