

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের পর্যটন কমিশনের ৩০ টিরও বেশি সদস্য রাষ্ট্রের ইতিবাচক ভোটে ২০২৬ সালে পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিশনের ৩৮তম সমাবেশ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইরানের প্রাচীন শহর ইসফাহান। এই তথ্য জানিয়েছেন ইসফাহানের গভর্নর-জেনারেল মেহেদি জামালিনেজাদ। মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, এ বছর পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিশনের ৩৭তম সমাবেশ ১৫ থেকে ১৬ এপ্রিল জাকার্তায় অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের পর্যটন মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি এবং উপ-পর্যটনমন্ত্রী আনুশিরভান মোহসেনি বান্দপেইয়ের নেতৃত্বে ইরানি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদলের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে আয়োজকের নাম ঘোষণা করা হয়। ইরানের উপ-পর্যটনমন্ত্রী এই সাফল্যকে ইরানের পর্যটন কূটনীতি নীতিতে একটি টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন।
সূত্রঃ তেহরান টাইমস
Desk: K