ফের সোনামার্গ খুলতে আগ্রহী জম্মু-কাশ্মির প্রশাসন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual6 Ad Code

বিখ্যাত হেলথ রিসোর্ট সোনামার্গকে পুরো শীত জুড়ে খোলা রাখার কথা ভাবছে জম্মু-কাশ্মির প্রশাসন। গান্ডেরবার এবং আইবিএনএস এর সূত্রে জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াব্লুমস।

 

 

এক বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোনামার্গের কাছে জেড-মোড় টানেল প্রকল্পের অগ্রগতির কারণেই এই শীতকে কেন্দ্র করে এমন পদক্ষেপ নিয়েছেন তারা।

 

Manual6 Ad Code

ভারী তুষারপাতের কারণে বছরে সাধারণত প্রায় ৪ থেকে ৫ মাস পর্যটকদের আগমন বন্ধ থাকে এই বিখ্যাত হেলথ রিসোর্টে।

Manual3 Ad Code

 

বুধবার, (২৮ অক্টোবর) কাশ্মিরের ডিভিশনাল কমিশনার পিকে পোল এক সভায় হেলথ রিসোর্টের সংশ্লিষ্ট অফিসারদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

Manual4 Ad Code

এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্যসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়কে নিরাপত্তা সহ সকল বিষয়ে যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন কাশ্মিরের ডিভিশনাল কমিশনার পিকে পোল

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code