শিল্পপ্রতিষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলার দাবি রাশিয়ার, তেল শোধনাগারে আঘাত হানার দাবি কিয়েভের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ দিন আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলে একটি শিল্পপ্রতিষ্ঠানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ইউক্রেন দাবি করেছিল, তারা রাশিয়ার একটি বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন এক বিবৃতিতে বলেন, রাতভর ও রোববার সকালেও ওই অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। এ সময় শতাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কস্তোভো জেলার একটি শিল্পপ্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি কী ধরনের শিল্পকারখানা বা সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি গভর্নর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code