

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সংবর্ধিত হলেন বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম,লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ এবং নাহারোল রাইটার্স ফোরাম,আসাম,ভারতের সভাপতি তাহির সাজবম। বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের মণিপুরী ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম পাঙাল সাহিত্য সংসদের উদ্যোগে শনিবার(০৭ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় আদমপুর বাজারস্থ তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানে স্মারক সংকলন ‘খোন্থোক”,কবি সাজ্জাদুল হক স্বপনের “পাঙাল নারী ” প্রবন্ধগ্রন্থ ও কবি রওশন আরা বাঁশীর ” শূন্যতারও ফুল ফুটে” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত হয়।
সংগঠনের সভাপতি কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য। বাংলা ও মণিপুরী ভাষার কবি ও লেখক, সুশীল সমাজ ও পাঙাল কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনাড়ম্বর এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক লেখক ড. রাজমনি সিংহ,ত্রিপুরার স্বনামধন্য কবি ও লেখক এল.বীরমঙ্গল ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।