

এস এম টিপু সুলতান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আমীর নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। আর সেক্রেটারি মনোনীত হয়েছেন হাফেজ মিজানুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। জেলা জামায়াতের প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে রুকনদের গোপন ভোটে উপজেলা আমীর নির্বাচিত হন মো. সিরাজুল ইসলাম। পরে তাঁকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান। সম্মেলনে রুকনদের পরামর্শের ভিত্তিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে হাফেজ মিজানুর রহমানকে মনোনীত করা হয়। এ ছাড়া কমিটিতে উলামা বিভাগ সম্পাদক হিসেবে মাওলানা লুৎফুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম মুয়াজ, বায়তুলমাল সম্পাদক হিসেবে হারুন অর রশিদ এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসেবে হাফিজুর রহমান মাসুক মনোনীত হয়েছেন।