রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫০ minutes ago

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধি: ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা দানবীর রাগীব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক। সহকারী অধ্যাপক খালেদ-উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাফিজ মোস্তাফিজুর রহমান। এরপর মানপত্র পাঠ করেন ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শেখ নার্গিস এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ।

Manual3 Ad Code

Manual7 Ad Code

​সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, জেলা যুবদলের আহ্বায়ক মকসুদ আহমদ এবং কলেজের প্রভাষক পাপিয়া সুলতানা। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা এবং অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আব্দুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ-বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code