হিলারির নির্বাচনী প্রচারণা প্রধানের ২০০০ ই-মেইল ফাঁস ।।বেকায়দায় হিলারী

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual3 Ad Code

22

Manual2 Ad Code

ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন::::
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কে ঘিরে একদিকে  প্রার্থীদের অতীত ইতিহাস নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুল ছেড়া বিশ্লেষন। অপরদিকে নির্বাচনী জরিপে এগিয়ে থাকা হিলারী ক্লিনটনের নির্বাচনী প্রধানের প্রায় ২ হাজার ই-মেইল ফাঁস হওয়ার ঘটনায় চরম বেকায়দায় পড়েছেন হিলারী। রিপাবলিকান ও ডেমোক্রেট শিবিরে নির্বাচনী উত্তেজনা এখন চরম তুঙ্গে। হিলারি ও ট্রাম্প- দুই প্রার্থী একে অপরকে ঘায়েল করতে বেছে নিচ্ছেন বিভিন্ন কৌশল। এ ধারাবাহিকতায় হঠাৎ করেই ফাঁস হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নারীদের নিয়ে ‘নোংরা’ আলাপের অডিও এবং ভিডিও ফুটেজ। অন্যদিকে ই-মেইল কেলেংকারি নিয়ে বেশ বেকায়দায় রয়েছেন হিলারি ক্লিনটন। এ অবস্থায় ক্লিনটন ফাউন্ডেশনের অনৈতিক কার্যকলাপ নিয়ে লেখা বই ‘ক্লিনটন ক্যাশ’ মোকাবেলায় হিলারির নির্দেশনা এবং তার সন্তানকে নিয়ে নানা মন্তব্য সম্পন্ন ই-মেইল ফাঁস করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে উইকিলিকস। সোমবার হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা চেয়ারম্যান জন পোডেস্টার অ্যাকাউন্ট হ্যাক করে উইকিলিকস দুই হাজার ই-মেইল প্রকাশ করেছে। ই-মেইল ফাঁসের পর যে বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে, তা হল- ফাঁস হওয়া ই-মেইলে পোডেস্টা হিলারির সন্তান চেলসিকে ‘উচ্ছন্নে যাওয়া সন্তান’ হিসেবে আখ্যায়িত করেছেন, যে কি না মনগড়া যুক্তিতে নিজের দোষ ঢাকতে ও বক্তব্যকে প্রতিষ্ঠার চেষ্টা চালায়। প্রায় ৫০ হাজার ই-মেইল থেকে মাত্র দুই হাজার ই-মেইল বাছাই করে তা প্রকাশ করা হয়েছে। গত চার দিনে এটি উইকিলিকসের দ্বিতীয় হ্যাকিংয়ের ঘটনা। এদিকে এ ঘটনার জন্য ট্রাম্প এবং তার রুশ সখ্যতাকে দায়ী করেছেন হিলারি সমর্থকরা। তাদের দাবি, হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করে হিলারিকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। আর এ কাজে উইলিকসকে ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার নির্দেশনায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই হ্যাকিং কর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ ডেমোক্রেট শিবিরের নেতারা। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র হাতে গুনা আর কয়েকদিন বাকী। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের নিয়ে চুল ছেড়া বিশ্লেষন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code