যুক্তরাজ্যের হাইডে বৈশাখী মেলা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

মোঃ ছুরত মিয়া (টেইম সাইড প্রতিনিধি) ঃ প্রতি বারের মত এবারও হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরন করে নিলো হাইডে থাকা প্রবাসী বাঙালীরা। পিঠা পায়েশ চটপটি ও ইলিশ ভাজা সহ বিভিন্ন ধরনের বাঙ্গালী খাবার ও বৈশাখের গান দিয়ে বরন করা হয় বাংলা নববর্ষকে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে হাইডের ক্রফ্ট মিলানিয়াম গ্রিন পাকে আয়োজন করা হয় বৈশাখি মেলা । এতে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে বাঙালীর শত বছরের সংস্কৃতি উপভোগ করেন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন উপস্থিত অতিথিরা। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরোও বড় আকারে এই মেলা আয়োজনের কথা জানান ওয়েলফেয়ারের চেয়ারম্যান নাসের খান সোয়েব। বাংলাদেশী কমিউনিটির এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে হাইডের সাবেক এমপি ও আগামী নির্বাচনে লেবার পার্টির প্রার্থী জনাথন রিনাল্ডও অনেক খুশি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, ফারুক আহমদ এমবিই,আব্দুল মছব্বির,গোলাম কিবরিয়া বেলাল,ইকবাল সমুজ,আতাউর রহমান,সুব্রত সাহা,কাউন্সিলার জিম ফিজপেট্রিক, আলী রেজা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code