

রাজু আহমেদ ঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি। দলীয় নেতাকর্মী ও ২০দলীয় জোটের শরীক স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৫ জুন বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিফতা আহমেদের কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সংগঠনের সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৃটেনে সফররত মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আয়াজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্রিটিশ এমপি জন হেমিং। বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সহ-সভাপতি ফয়েজ উদ্দিন এমবি, ওয়ালী মুক্তা,নুরুজ্জামান,আব্দুর রশীদ,শফিক আলী,যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ ফয়ছল,আওলাদ হোসেন ফরহাদ আহমেদ ও মিঃ আলী,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী,,কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তাকিম,সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য চুনু মিয়া,মোদাচ্ছির খান, মুহিনুর আহমেদ সুহেল,শামীম আহমদ,আমিনুর রহমান শাহিন ওয়েষ্ট মিডল্যান্ডস যুবদলের সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ প্রমূখ। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মৌলানা এনামুল হাসান সাবির,মুফতি তাজুল ইসলাম, মৌওলানা আবুল কালাম আজাদ,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয় ।