১০ ডিসেম্বের সিলেট স্পেটিং ক্লাবের ক্বেরাত প্রতিযোগিতা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

রাজু আহমেদ ঃ প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মেম বাঙালী মুসলীমদের মধ্যে ইসলামি শিক্ষার বিষয়ে আগ্রহী করে তুলতে আগামী ১০ ডিসেম্বের বার্মিংহামের ইকবাল বানকুয়েটিং হলে সিলেট স্পেটিং ক্লাবের উদ্যোগে ব্যাপক পরিসরে আয়োজন করা হচ্ছে ক্বেরাত প্রতিযোগিতা – ২০১৭। এই ক্বেরাত প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে কমিউনিটির সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করে সিলেট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। সিলেট স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাফিজ আহমেদ ক্বাবিরের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় ক্বেরাত প্রতিযোগিতা- ২০১৭ এর বিভিন্ন বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ক্বারী মতিউর রহমান। বক্তব্য রাখেন আব্দুর রব,হাফিজ রুমেল আহমেদ,হাফিজ কামরুল হাসান,জাকির হোসেন,আলী আহমেদ,মোক্তার আহমেদ,লোকমান হোসেন কাজী,জয়নাল ইসলাম,রিয়াদ আহাদ,সোহেল আহমেদ,শামিম খান,মৌলানা হুশাম উদ্দিন আল হুময়াদী প্রমূখ। উল্লেখ্য সিলেট স্পেটিং ক্লাবের ক্বেরাত প্রতিযোগিতা – ২০১৭ এর মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে বাংলা কাগজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code