

বার্মিংহামের বাংলাদেমী সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকার নায়েন ওয়েষ্ট মিডল্যান্ডসের বিখ্যাত উলভারহাম্পটন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। গত ১৪ জুন উলভারহাম্পটন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক জিওফ লেয়ারের আমন্ত্রনে তিনি এই পরিদর্শন গেলে ভাইস চ্যান্সেলর অধ্যাপক জিওফ লেয়ার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ সহকারী হাই তাঁকে স্বাগত জানান। মোহাম্মদ জুলকার নায়েন বিভিন্ন গবেষণা কেন্দ্র,বিজনেস ও ল’সেন্টার ঘুরে দেখেন। উলভারহাম্পটন বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার মাহাম্মদ জুলকার নায়েন ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দের সাথে এক সভায়ও মিলিত হন। এসময় তিনি বাংলাদেশের ঐতিহ্য,ইতিহাস ও সমসাময়িক উন্নয়নের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা করে বাংলাদেশের রপ্তানী পণ্যের গুনগত উৎকৃষ্টতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত পণ্যের রপ্তানীর উৎপাদন ও রপ্তানীসহ কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের চাহিদা উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাচ্ছে বলে তাদের অভিহিত করেন। এসময় ভাইস চ্যান্সেলর উলভারহাম্পটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে আগ্রহ ব্যক্ত করেন। ভাইস চ্যান্সেলর সম্প্রতি তাঁর বাংলাদেশ সফরকালে বাংলাদেশের সার্বিক উন্নয়ন অবলোকন করে ভূয়সী প্রশংসা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলভারহাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন মিজ নাজিরা কারোডিয়া,সহযোগী ডীন অধ্যাপক কিথ বার্ণহ্যাম,স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান সৈয়দ হাসান,গণিত ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আমার আগগন,ইন্টারন্যাশনাল রিক্রূটমেন্ট এন্ড ট্রান্সন্যাশনাল এডুকেশন ডেভলপমেন্ট বিভাগের প্রধান ফিল হ্যারিস এবং এলুমনি এন্ড ডেভলপমেন্ট বিভাগের প্রধান নমিতা দিক্ষিতসহ বিভিন্ন বিভাগীয় শিক্ষক ও বাংলাদেশীর কয়েকজন শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি