বার্মিংহামে কবির এম আহমদের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

রাজু আহমেদ ঃ যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির এম আহমদের সাথে মতবিনিময় করেছে বার্মিংহামে বসাবসরত জগন্নাথপুর উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও জাসাস এর সাবেক নেতৃবৃন্দ। জগন্নাথপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবন্দ ছাড়াও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৯ নভেম্বর বার্মিংহামের গ্রেটবারের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির এম আহমদ প্রবাসী বিএনপি নেতাদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন,বাংলাদেশ এক ক্রান্তিলগ্ন পার করছে; এ থেকে পরিত্রাণ পেতে প্রবাসীদেরও অনেক দায়িত্ব আছে। যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা চৌধুরীর সভাপতিত্বে,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির যুগ্ম সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মজনু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন,ব্রাডফোর্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু আহমদ ও ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক নিক্সন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছমির আলী,হেভেন খান,নুরুজ্জামান,জালাল উদ্দিন,রফিকুর রহমান রফু,কবির আহমেদ,সৈয়দ রুপন আলী,চুনু মিয়া,আব্দুর রব,সাব্বির আহমেদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code