জাতীয় শোক দিবসে বার্মিংহামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রক্তদান কর্মসূচী

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

রাজু আহমেদ ঃ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বেচ্চায় রক্তদান কর্মসূচী পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম মিডল্যান্ডস শাখা। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বার্মিংহাম সিটির নিউ ষ্ট্রীট ব্লাড ডোনেশন সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম মিডল্যান্ডস এর ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল বাবলু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বেলালের তত্তাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন। এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা-কর্মী ছাড়াও অন্যান্যদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশ নেন যুক্তরাজ্য আওলয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবা,সাংবাদিক আব্দুল আহাদ সুমন ও বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,আশরাফুল ওয়াহিদ দুলাল,কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ,আব্দুল মতিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা সাদেক মিয়া সমছু,জুম্মা আহমেদ লিটু,রুহেল আমিন খাঁন,বুলন চৌধুরী,রহমত আলীসহ অন্যান্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code