অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের তুলনায় দামে সস্তা, সহজে পরিবহন ও সংরক্ষণের সুযোগ থাকায় ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনকে ‘বিশ্ব ভ্যাকসিন’ হিসেবে আখ্যায়িত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্কাই নিউজ। তবে ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা অক্সফোর্ডের টিকাকে সবুজ সংকেত দিলেও বিশেষজ্ঞদের নানা প্রশ্ন রয়েছে। এমনকি ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারাও ভ্যাকসিনটির কার্যকারিতা ও ডোজ নিয়ে উদ্ভাবকদের সঙ্গে ভিন্নমত পোষণ করছেন। প্রতিদ্বন্দ্বি টিকাগুলোর চেয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বেশি সস্তা এবং সহজে বহনযোগ্য। গত মাসে এর কার্যকারিতার প্রতিবেদন প্রকাশের পর থেকেই এর সবচেয়ে বেশি কার্যকর ডোজ নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code