দেশে ইনকিউবেটর: গড়বে স্মার্ট বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদন: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন হচ্ছে বুধবার (৬ জুলাই)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন ‘চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’। এখান থেকেই বাস্তবের রূপ পাবে নতুন আইডিয়া। সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্র হবে আইটি বিজনেস ইনকিউবেটর। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এই ইনকিউবেটর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আইটি বিজনেস ইনকিউবেটরের মূল উদ্দেশ্য— বিশ্ববিদ্যালয় স্নাতকদের উদ্যোক্তা বানাতে সহায়তা করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও আইটি শিল্পের মধ্যে কার্যকর সংযোগ, বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও শিক্ষার্থীদের জন্য গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সুযোগ তৈরি এবং ভৌত অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধা তৈরি করা। প্রকল্প সূত্রে জানা যায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ দশমিক ৭ একর জায়গায় দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হয়েছে। এখানে ২২০ জনের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। বিটিসিএল’র মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ আছে এখানে। ২০১৭ সালের জুলাই থেকে ২০২২-এর জুন পর্যন্ত নির্ধারিত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নে ১১৭ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রাখা হলেও ১১৩ কোটি ৮৭ লক্ষ টাকায় পুরো কাজ শেষ হয়েছে। এই প্রকল্পে আছে ১০ তলা পর্যন্ত ডিম্বাকৃতির ইনকিউবেশন ভবন। প্রতি ফ্লোর ৫ হাজার বর্গফুট করে মোট ভবনের আয়তন ৫০ হাজার বর্গফুট। শেখ জামাল ও রোজি জামালের নামে নারী ও পুরুষদের জন্য রয়েছে পৃথক দুটি চার তলা ডরমিটরি। প্রতিটিতে ৪০টি কক্ষ আছে। দুটি ভবনের মোট আয়তন ৪০ হাজার বর্গফুট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code