১৫ অগাষ্ট ও ২১ অগাষ্টে নিহত শহীদদের স্মরণে বার্মিংহাম শ্রমিক লীগের দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

রাজু আহমেদ ঃ ১৫ অগাষ্ট কালোরাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত অন্যান্য সদস্য এবং ২১ অগাষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে যুক্তরাজ্যের বার্মিংহামে এক দোয়া মাহফিল আয়োজন করেছে নবগঠিত বার্মিংহাম শ্রমিক লীগ। বার্মিংহাম শ্রমিক লীগের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যাক মুসল্লীর অংশগ্রহনে ২৫ অগাষ্ট বার্মিংহামের লজেলসের বাংলাদেশ ইসলামিক সেন্টার ও জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

Manual4 Ad Code

বার্মিংহাম শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ রহমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক ম্যেলানা হুসাম উদ্দিন আল হুমায়দী। দোয়া মাহফিল ১৫ অগাষ্ট ও একুশে আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code