

সুরত মিয়া (টেইম সাইড প্রতিনিধি) ঃ দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইউকের তত্বাবধানে হাইড জামে মসজিদে এক মাস ব্যাপি অনুষ্ঠিত সহিহ শুদ্ধ কুরআন প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনী ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগষ্ট হাইড জামে মসজিদের অভ্যন্তরে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরনী ও এক দোয়া মাহফিলে আলহাজ্ব ছানা মিয়ার সভাপতিত্বে,হাইড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী আব্দুল হামিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ নর্থ ওয়েষ্টের সাধারণ সম্পাদক মানচেষ্টারের শাহজালাল জামে মসজিদের খতিব মাওলানা খাইরুল হুদা খান। হাইড জামে মসজিদের পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী মনসুর খান,ভাইস চেয়ারম্যান আলহাজ মুজিবুল হক,সেক্রেটারী আলহাজ্ব লাবীব খান,জয়েন্ট সেক্রেটারী সুরত মিয়া,প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হাজী তুলা মিয়া মাষ্টার,হাজী ফারুক আহমদ এমবিই,হাফিজ কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল গফুর,হাজী গয়াস মিয়া,কারী আব্দুল গফুর,হাজী আসাদ মিয়া,হাইড জামে মসজিদের প্রেস সেক্রেটারী ছয়ফুল আলম কয়সর,এলাইছ মিয়া,সিরাজ মিয়া,হাজী সোনা মিয়া,আবুল খয়ের, সৈয়দ ফয়সল,আবদুশ শহীদ আবদুর রকিবসহ কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। কারী মাওলানা সায়্যিদ আহমদের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া পুরস্কার বিতরনীতে জামাতে সুরা থেকে জামাতে রাবে পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকারী ৭জন ২য় স্থান অধিকারী ৭ জন এবং ৩য় স্থান অধিকারী ৭ জনসহ মোট ২১ জনকে ট্রফি প্রদান করা ছাড়া দারুল ক্বেরাত অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের মাঝে সম্মাননা মেডেল প্রদান করা হয়। সবশেষে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।