ইউনেস্কোর কার্লোস জে. ফিনলে পুরস্কার পেলেন অধ্যাপক ড. সমীর সাহা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

এনায়েত হোসেন সোহেল ঃ বাংলাদেশের বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. সমীর সাহাকে আনুষ্ঠানিক ভাবে কার্লোস জে ফিনলে পুরস্কার প্রদান করেছে ইউনেস্কো। গত ৬ নভেম্ভর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরের দুই নং হলে এ পুরস্কার প্রদান করা হয়। কিউবা সরকার প্রবর্তিত কার্লোস জে ফিনলে পুরস্কারটি এবছর যৌথভাবে পাকিস্থানের অণু-জীববিজ্ঞানী ডাক্তার শাহিদা হাসনাইনকেও প্রদান করা হয়। ইউনেস্কোর ৩৯তম সাধারণ অধিবেশনে ১৯৫ টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত এইচ ই দুফসি মারিয়া বুয়েরগো রোদনগুয়েজ। ইউনেস্কোর ডেপুটি ডাইরেক্টর জেনারেল গেটাচেও ইঞ্জিদা,কিউবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এইচ ই এলবা রোসা পেরেজ মন্তোয়া এবং পুরস্কারপ্রাপ্ত দুই অণু-জীববিজ্ঞানী অধ্যাপক সমীর সাহা ও ডাক্তার শাহিদা হাসনাইন। পরে ইউনেস্কো সহকারী ডিরেক্টর জেনারেল গেটাচেও ইঞ্জিদা অধ্যাপক সমীর সাহার হাতে পাঁচ হাজার ডলারের চেক ও সম্মাননা পুরস্কার তুলে দেন। ডঃ সমীর সাহা বলেন, ইউনেস্কোর পুরস্কারপ্রাপ্তি আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। আমি ভাবতেই পারিনি আমাকে এভাবে সম্মানিত করা হবে। পুরস্কারটি কেবল আমার জন্যই বিশেষ নয়, এটি বাংলাদেশের জন্যও একটি বিশেষ ঘটনা। আমি এই বিশেষ প্রাপ্তিতে আনন্দিত ও অভিভূত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে অণুজীববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন সমীর সাহা। এরপরই যোগ দেন ঢাকা শিশু হাসপাতালের গবেষণাগারে। ১৯৮৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ভারতের বেনারসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স থেকে। কিউবা সরকারের পৃষ্টপোষকতায় ১৯৭৭ সাল থেকে কার্লস জে ফিনলে পুরস্কার দিয়ে আসছে ইউনেস্কো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code