বার্মিংহামে তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

রাজু আহমেদ ঃ কেকা কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করেছে বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি,বার্মিংহাম সিটি বিএনপি,ওয়েষ্ট মিডল্যান্ডস স্বেচ্চাসেবক দল ও বার্মিংহাম সিটি স্বেচ্চাসেবক দল। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে গত ২০ নভেম্বর বার্মিংহামের গ্রেটবারের রজব রেষ্টুরেন্টে এই জন্মদিন পালন করা হয়। এসময় বক্তারা তারেক রহমানকে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে বলেন,অবৈধ ক্ষমতায় থাকা বর্তমান আওয়ামিলীগ সরকারের সম্পূর্ণ বেআহনীভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা তারেক রহমানের কিছুই করতে পারবে না । সুস্থ্য হলেই তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশে গিয়ে গনতন্ত্র পুনরুদ্ধারে যোগ দবেন। আব্দুল আজিজ গিলমানের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন অনুষ্ঠানে বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে ও বার্মিংহামসিটি বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী ও মোশাহিদ তালুকদার,বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহেদ চৌধুরী, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালিক,সহ-সভাপতি ওয়ালি মুক্তা,নুরু জামান,যুগ্ম সম্পাদক গোলজার আহমেদ ফয়ছল,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী,দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম,খোন্দকার শাহ আলম,ফয়েজ উদ্দিন এমবিই,আলহাজ্ব মাফিজ খান,জালাল উদ্দিন আহমেদ,সৈয়দ মুস্তাকিম,বার্মিংহাম সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছমির আলী,সাংবাদিক কাউসারুল ইসলাম সুমন ও মোহাম্মদ আলী,ওয়েষ্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান ও সদস্য সচিব মজনু মিয়া,বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবরুল হোসেন ও সদস্য সচিব গোলাম মোস্তফা লিমন,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস জাসাসের সভাপতি ফয়ছল আহমেদ,মোদাচ্ছির খান,বার্মিংহাম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম যুবদলের সাবেক সহ-সভাপতি বুরহান উদ্দিন, কয়ছর আলী শাহিন,এহিয়া খান,শাহিন আহমেদ,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ,সাবেক সদস্য দুলাল আহমেদ,খলিলুর রহমান,অলিউর রহমান,মতিউর রহমান,শামিম আহমেদ,আব্দুস সালাম,ছাদিকুর রহমান,সানুর রহমান,সুহেল আহমে,এমরান আহমেদ,সৈয়দ রিয়াদ রহমান,চুনু মিয়া,আমিনুর রহমান শাহিন,রাজন রহমান,নাহিদ আহমেদ,বশির মিয়া,মাহমুদ আলম,সাব্বির আহমেদ,আব্দুল লতিফ,লিটন মিয়া,বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের মামুন আহমেদ,নুর ইদ্দন সুহেল,শামিম আহমেদ,অলি রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীরা মিলে তারেক রহমানের ৫৩তম জন্মদিনের কেক কাটেন এবং একে অপরকে খাইয়ে আনন্দ উদযাপন করেন। সবশেষে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code