বার্মিংহাম যুবলীগের জেল হত্যা দিবস পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

রাজু আহমেদ ঃ ৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যের বার্মিংহাম যুবলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় বক্তারা,৭৫ এর ৩নভেম্বর জেলের মধ্যে নির্মমভাবে জাতীয় চার নেতার হত্যাকান্ডের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এক কলংকিত অধ্যায় রচনা হয়েছে বলে উল্লেখ করে বলেন সেই খুনী চক্ররা আজও নানাভাবে হত্যার রাজনীতি করার আপপ্রয়াস চালাচ্ছে। মিডল্যান্ডস ও বার্মিংহাম আওয়ামিলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ বার্মিংহাম যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৫ নভেম্বর বার্মিংহামের স্মলহীথের নওয়াব বানকুয়েটিং হলে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজোর সভাপতিত্বে,ভারপ,্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমেদ শ্যামল,যুগ্ম সম্পাদক জামিল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আলী আহমেদের যৌথ পরিচলনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেন সফররত সিলেট মহানগর আওয়ামিলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান,বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,কভেন্ট্রি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন,মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম,ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সভাপতি মাহমুদ আলী প্রমূখ। শোক সভা শেষে মহান মুক্তিযুদ্ধ,১৫ অগাষ্ট কালোরাত্রি ও ৩ নভেম্বর জাতীয় চার নেতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code