নিদাহাস ট্রফিতেও সাকিবকে নিয়ে অনিশ্চয়তা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :  দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একের পর এক পরাজয় দেখে সাকিব আল হাসান বোধ হয় হাঁপিয়েই উঠেছিলেন। চোটে পড়ে দলের কঠিন সময়ে খেলতে পারছেন না—ভেতরে-ভেতরে ফেরার ভীষণ তাড়া অনুভব করেছেন। সে তাড়না থেকেই হয়তো সেলাই কাটার ১২ দিন পরই ফিরলেন ফিটনেস অনুশীলনে। নিজের তাড়না, সবার চাওয়া—এ তাড়াহুড়োয় চোটটা আরও জটিল হয়েছে সাকিবের। এখন তাঁর শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে ফেরা নিয়ে আছে অনিশ্চয়তা।

Manual8 Ad Code

চোট পাওয়া আঙুলের চিকিৎসা করাতে গতকাল থাইল্যান্ডে গেছেন সাকিব। থাইল্যান্ডে অর্থোপেডিকস বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাকিবকে কাল সকালে ফিজিও থেরাপি নিতে হবে। থাইল্যান্ডে একটি থেরাপি নিয়ে কালই তাঁর দেশে ফেরার কথা। দেশে এসে এ থেরাপিটা এক সপ্তাহ চালিয়ে যেতে হবে। যদি তিনি দ্রুত সেরে ওঠেন, তবে থেরাপিটা চালিয়ে যেতে হবে আরও এক সপ্তাহ। না হলে বিকল্প সিদ্ধান্ত নেবে বিসিবি।
যেহেতু থেরাপি চলবে, সাকিব কি পারবেন ৪ মার্চ দলের সঙ্গে কলম্বোর বিমান ধরতে? বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘এখনো নির্দিষ্ট কিছু বলতে পারছি না। তবে এখানে আসার পর তাকে ফিজিওথেরাপিটা চালিয়ে যেতে হবে। সে যদি শ্রীলঙ্কায় যায় সেখানেও চালিয়ে যেতে হবে।’
২৭ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পাওয়া সাকিব সেলাই কেটেছেন ১০ জানুয়ারি। সপ্তাহ দু-একের মধ্যে ফিরেছেন ফিটনেস অনুশীলনে। চোটের অগ্রগতি দেখে সাকিব নিজেও না কি ভীষণ আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু যখন দ্রুত ফিরতে একটু তাড়াহুড়ো করা হলো, গোলটা বেধেছে সেখানেই। আঙুলের মাঝে ফোলাটা কিছুতেই কমছে না। উদ্বিগ্ন দেবাশীষ বললেন, ‘পুনর্বাসনপ্রক্রিয়ার শুরুটা খুব ইতিবাচক ছিল। আমরা সবাই আশাবাদী ছিলাম। একটা পর্যায়ে যখন আমরা জোর দিলাম তখনই চোটটা প্রতিক্রিয়া দেখাল। আমাদের কাছে সিরিজটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভাবনায় চোটটা আগে থাকা উচিত। চোট নিজের মতো করে সারবে, সিরিজের চিন্তা করবে না। থাইল্যান্ডের চিকিৎসকেরা তাকে বলেছেন, থেরাপিটা চালিয়ে যেতে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব ঠিক না হলে, তখন আমরা বিকল্প চিন্তা করব।’
দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য বললেন, সাকিবকে নিয়ে তাঁরা আশা ছাড়েননি, ‘সে দলের সঙ্গে যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে হয়তো এক-দুইটা ম্যাচ না খেলতে পারে। ওর খেলার সম্ভাবনা আছে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code