মামলার হুমকি পিপিপির

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানানোয় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দেশটিতে সরকার গঠনের লক্ষ্যে জোট করা দুই রাজনৈতিক দল নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল) ও বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই ঘোষণা দিয়েছে। পিএমএল-এন এবং পিপিপির নেতা সতর্ক করে দিয়ে বলেছেন, জাতীয় পরিষদের
অধিবেশন আহ্বান না করায় প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের সারসংক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির তোলা আপত্তি প্রত্যাখ্যান করেছে বলে পিএমওর একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম দ্য ডনকে জানিয়েছে। এর আগে,গত সপ্তাহে দেশটির সংসদ বিষয়ক বিভাগ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের পরামর্শ দিয়ে প্রেসিডেন্টের কাছে ওই সারসংক্ষেপ পাঠায়। এর জবাবে
প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, সংসদের নিম্নকক্ষ সম্পূর্ণ না হওয়ায় তিনি অধিবেশন আহ্বান করতে পারেন না। তবে পিএমও এই আপত্তি প্রত্যাখ্যান করে বলেছে, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে,নির্বাচনের ২১ দিনের মধ্যে এনএর প্রথম অধিবেশন ডাকতে হবে। একই সঙ্গে সময়সীমা শেষ হওয়ার আগে অধিবেশন আহ্বান করতে পারবেন প্রেসিডেন্ট। এদিকে, জাতীয় পরিষদের স্পিকার আগামীকাল (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় পরিষদের অধিবেশন ডাকায় নতুন সরকার গঠন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে ডন। আর পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সংবিধান লঙ্ঘন করায় প্রেসিডেন্ট আলভির বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code