শিল্পীদের স্বাস্থ্যসেবা দেবে ইনসাফ বারাকাহ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তালিকাভুক্ত শিল্পীদের বিশেষ ছাড়ে স্বাস্থ্য সেবা দেবে ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল। বুধবার বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সমিতির সদস্য পদ যাচাই বাছাই শেষে দুই পক্ষের উপস্থিতিতে এ চুক্তি করা হয়।

এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি, রিয়াজ, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য পপি এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, এ্যাসিসটেন্ট ম্যানেজার মো. মনিরুজ্জামান, মাকেটিং এক্সিকিউটিভ মো. হিরো মিয়াসহ দুই পক্ষের আর ও অনেকেই উপস্থিত ছিলেন।
এ চুক্তির ব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা শিল্পীদের স্বাস্থ্যসেবার জন্য এই চুক্তি করেছি। এখানে বিশেষ ছাড়ে উন্নত মানের চিকিৎসা পাবেন চলচ্চিত্রের শিল্পী সমিতির সদস্যরা।’
চুক্তি প্রসঙ্গে হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন বলেন, ‘শিল্পীদের স্বাস্থ্যসেবার সুবিধার জন্য এ চুক্তি করা হয়েছে। শিল্পী সমিতির সঙ্গে আমাদের পথচলা সুন্দর হবে বলে আশা করছি।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code