মাহমুদুল্লাহ-মুশফিক জুটি এগিয়ে নিলো বাংলাদেশকে

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

নিদাহাস ট্রফি শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। বাংলাদেশের টাইগাররাও বসে নেই। শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে খেলছে প্রস্তুতি ম্যাচ। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছে ১৮৬ রান। দলকে এই পর্যন্ত টেনে আনার কৃতিত্ব অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের।

সকালে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ১৪ রানেই দুই উইকেট হারিয়ে বসে। সাজঘরে ফিরেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। এরপর ক্রিজে আসেন মুশফিক। জুটি বাধেন ওপেনার লিটন দাসের সাথে। এই জুটির বোঝাপড়ায় দলে যোগ হয় ৫২ রান।

৪০ রানে লিটন সাজঘরে ফিরলে মাহমুদুল্লাহ ক্রিজে আসেন। মুশফিকের যোগ্য সঙ্গী হয়ে দলকে অনেকটা দুর টেনে নিয়ে যান। বাধেন ৭৪ রানের দুর্দান্ত জুটি।

Manual3 Ad Code

সর্বোচ্চ ৬৫ রান করেন মুশফিক। আর ৪৩ করেন মাহমুদুল্লাহ।

শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশকে ১৮৭ রানের চ্যালেঞ্জ দেয় বাংলাদেশ।

নিদাহাস ট্রফি শুরু আজ

Manual3 Ad Code

কলম্বোর প্রেমাদাসায় আজ শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া এতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও ভারত। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। আজকের ম্যাচের দর্শক হয়ে থাকবে বাংলাদেশ। আগামী ৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

এ টুর্নামেন্টটি এক পেশে হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ এই সংক্ষিপ্ত ভার্সানে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে অনেকটা এগিয়ে ভারত। যদিও দলটির নিয়মিত একাদশের চার-পাঁচজন তারকা ক্রিকেটার এতে অংশ নিচ্ছে না। তবু আইপিএলে খেলা দলটিকে মাটিতে নামানোই হবে অপর দুই দল বাংলাদেশ শ্রীলঙ্কার প্রধান লক্ষ্য।

গত ডিসেম্বরেও ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। ভারতে অনুষ্ঠিত ওই সিরিজে লঙ্কানরা হোয়াইটওয়াশ হয়। দুই দলের মধ্যে এ পর্যন্ত যে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়, তাতে ভারত জিতেছে ১০ ও শ্রীলঙ্কা চারটিতে। বাংলাদেশ এই ভার্সানে এখনো হারাতে পারেনি ভারতকে। ফলে এ টুর্নামেন্ট জয়ের টার্গেটটা পাশে রেখে শ্রীলঙ্কা ও বাংলাদেশ বেশি মনোযোগী হবে ভারতকে হারাতে।

Manual5 Ad Code

টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে ডাবল লিগের। অর্থাৎ একে অপরের বিপক্ষে খেলবে দুইবার করে। বাংলাদেশ ৮ মার্চ প্রথম ম্যাচে অংশ নেয়ার পর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ মার্চ। ১৪ মার্চ ভারতের বিপক্ষে দ্বিতীয় দফা লড়াইয়ের পর শ্রীলঙ্কার সাথে ১৬ মার্চ হবে শেষ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ১৮ মার্চ।

Manual2 Ad Code

সব খেলা কলম্বোর প্রেমাদাসায়। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

নিদাহাস ট্রফির সূচি :

দল——–প্রতিপক্ষ—— তারিখ
শ্রীলঙ্কা বনাম ভারত-৬ মার্চ
বাংলাদেশ বনাম ভারত-৮ মার্চ
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-১০ মার্চ
শ্রীলঙ্কা বনাম ভারত -১২ মার্চ
বাংলাদেশ বনাম ভারত-১৪ মার্চ
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-১৬ মার্চ
ফাইনাল-১৮ মার্চ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code