শুটিংয়ে হঠাৎ অসুস্থ অমিতাভ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : যোধপুরে শুটিং হচ্ছে ‘ঠগস অব হিন্দুস্তান’ সিনেমার। শুটিংয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা অমিতাভ বচ্চন বিগ বি। তাৎক্ষণিক তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য এ খবর পেয়ে মুম্বাই থেকে চার্টার করা বিমান নিয়ে চিকিৎসকরা ছুটে গেছেন জোধপুর। একটি শীর্ষ ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ওই বিমানে করে তাঁকে মুম্বাই নেয়া হয় উন্নত চিকিৎসার জন্য।

গত ৭ দিন ধরে টানা শুটিং চলছে ইয়াশ রাজের এই ছবিটির। সোমবার সারারাত শুটিং করেছেন তিনি। মঙ্গলবার সকালে, হঠাৎ করেই শারীরিক বেশ কিছু সমস্যা লক্ষ করেন তিনি। এর পর বিষয়টি জানাজানি হলে মুম্বাইয়ের চিকিৎসকরা দ্রুত তাঁর সাথে যোগাযোগ করেন এবং একটি চার্টার করা বিমানে তারা যোধপুর পৌঁছান।
এর আগে ট্যুইটে বিগ বি লেখেন, ‘এখন ভোর ৪টা ৫১। কাজ থেকে ফিরলাম। যোধপুর শহর ঘুমিয়ে আর আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে আছি…..ভালোবাসা।’
‘ঠগস অব হিন্দুস্তান’-এর প্রডাকশন ইনচার্জ রাঘবেন্দ্র জানান, পাকস্থলীতে ব্যথার কথা জানিয়েছেন বিগ বি। আর এখানে প্রচণ্ড গরম। এখানে অসুস্থ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code