খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের হাত ছিল না : ওবায়দুল কাদের

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনো হাত ছিল না।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তাঁর (খালেদা জিয়ার) জামিন স্থগিত করেছেন। সরকার হাইকোর্টেও হস্থক্ষেপ করেনি, আপিল বিভাগেও করেনি।

Manual1 Ad Code

গত রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেন। এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চার মাসের জামিন দেন। আপিল বিভাগের আদেশের পর খালেদা জিয়ার আইনজীবীরা তাদের প্রতিক্রিয়া বলেছেন, আপিল বিভাগ সরকারের ইচ্ছে পূরণ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে আবারো একতরফা ও প্রতারণার নির্বাচন করতে চায়। আপিল বিভাগের স্থগিতাদেশ তারই অংশ মাত্র।’

Manual1 Ad Code

বিএনপির এ প্রতিক্রিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি কোনোকালেই আদালতকে শ্রদ্ধা জানাতে পারেনি। আমরা বরাবরই আদালতকে সম্মান দেখিয়ে আসছি।’

কাদের বলেন, ‘দেশবাসীকে আমরা মনে করিয়ে দিতে চাই যে দল আদালতের রায় মানে না ক্ষমতায় গেলে তারা দেশটাকে কোথায় নিয়ে যাবে। তারা তো কোনো কিছুই মানে না। আদালতের রায় যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে বিএনপি নামক দলটি কখনো আদালতের রায় মেনে নেয়নি। এটাই তাদের ইতিহাস। তারা আদালতের রায় মানে না। এখানে আমরা আওয়ামী লীগ কী করতে পারি।’

Manual7 Ad Code

এ সময় স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতা-কর্মীরা সাবেক রাষ্ট্রপতির কবরে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code