২০১৯ সালে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

২০১৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ দলের নতুন বছরটা শুরু হচ্ছে বিপিএল দিয়ে। এছাড়াও রয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।

জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে। এর পরেই ফেব্রুয়ারিতে থাকছে নিউজিল্যান্ডের পূর্ণাঙ্গ সফর।

প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার
দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি, ডানেডিন
প্রথম টেস্ট ২৮ ফ্রেব্রুয়ারি-৪ মার্চ, হ্যামিল্টন
দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ, ওয়েলিংটন
তৃতীয় টেস্ট ১৬-২০ মার্চ, ক্রাইস্টচার্চ

Manual8 Ad Code

মে মাস থেকে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রীদেশীয় সিরিজ।

Manual8 Ad Code

ওয়েস্ট ইন্ডিজ ৭ মে, ডাবলিন
আয়ারল্যান্ড ৯ মে, ডাবলিন
ওয়েস্ট ইন্ডিজ ১৩ মে, ডাবলিন
আয়ারল্যান্ড ১৫ মে, ডাবলিন
ফাইনাল ১৭ মে, ‍ডাবলিন

এই সিরিজ শেষে অর্ধমাসের পর ইংল্যান্ডে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।

দক্ষিণ আফ্রিকা ২ জুন, ওভাল
নিউজিল্যান্ড ৫ জুন, ওভাল
ইংল্যান্ড ৮ জুন, কার্ডিফ
শ্রীলঙ্কা ১১ জুন, ব্রিস্টল
ওয়েস্ট ইন্ডিজ ১৭ জুন, টন্টন
অস্ট্রেলিয়া ২০ জুন, ট্রেন্ট ব্রিজ
আফগানিস্তান ২৪ জুন, সাউদাম্পটন
ভারত ২ জুলাই, এজবাস্টন
পাকিস্তান ৫ জুলাই, লর্ডস

Manual4 Ad Code

বিশ্বকাপের পর এফটিপির সূচি অনুযায়ী অক্টোবরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। একই মাসে একটি টেস্ট ও ২টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান।

নভেম্বরে প্রথমবারের মতো ভারতের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা টাইগারদের। সঙ্গে রয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টিও। আর বছরের শেষে ডিসেম্বরে ৩ ম্যাচের ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code