সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক বার্তা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

তার নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে -এমন তথ্যের ভিত্তিতে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

Manual4 Ad Code

সেখানে বলা হয় যে, “বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কোন ফেসবুক একাউন্ট ব্যবহার অথবা পরিচালনা করছেন না।”

Manual6 Ad Code

“কিছু ব্যক্তি বা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেইসবুক একাউন্ট খুলে সেখানে বিভিন্ন তথ্য আপলোড করছে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা,” এমনটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য সেখানে অনুরোধ জানানো হয়।

Manual5 Ad Code

এর আগেও সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট, ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছিল বলে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল আইএসপিআর।

সেখানে বলা হয়েছিল, “এগুলো ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছিল।”

Manual2 Ad Code

পরে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম ও লিংক উল্লেখ করে দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code