রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্বের সক্রিয় তৎপরতা চায় বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

Manual4 Ad Code

রোহিঙ্গা সংকট পুরোপুরিভাবে নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় তৎপরতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে বিভিন্ন গোষ্ঠী এটিকে পুঁজি করতে পারে। এ সংকটকে ঘিরে যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি না হয়, সে সম্পর্কে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। গতকাল সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে এ মন্তব্য করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে ২০১৭ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা প্রস্তাব দিয়েছিলেন। তাতে এ সমস্যার সবগুলো বিষয়কে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দুই দেশের মধ্যে পরে প্রত্যাবাসনের যে চুক্তি হয়েছে, তাতে ওই পাঁচ দফার পূর্ণাঙ্গ প্রতিফলন নেই।ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা প্রস্তাবের মধ্যে ছিল অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নিঃশর্তে বন্ধ করা। মিয়ানমারে জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দল পাঠানো।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের যে দায়দায়িত্ব ছিল, সেটা তারা পালন করেনি। এ সমস্যা জিইয়ে থাকলে ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ ও মিয়ানমার কেউ লাভবান হবে না। চীনের স্বার্থও বিঘ্নিত হবে। বিভিন্ন পক্ষ এতে যুক্ত হওয়ার চেষ্টা করবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code