সড়ক দুর্ঘটনায় আহত শাহজালাল দরগাহ মাদ্রাসার মুহতামিম

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়্যা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রাজনগর নামক স্থানে তিনি দূর্ঘটনার শিকার হন।

সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, উল্টোদিক থেকে আসা একটি ট্রাক মুফতি আবাল কালামের প্রাইভেটকারে ধাক্কা দিলে গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। এসময় তিনি ও তাঁর গাড়ি চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁর সুস্থ্যতার জন্য আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির দোয়া কামনা করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code